ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া আজ সোমবার (২৮ জুলাই) মধ্যরাত থেকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে যাচ্ছে। মালয়েশিয়ার মধ্যস্থতায় এই সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বার্তাসংস্থা এএফপিকে জানান, আলোচনা শেষে থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, “২৮ জুলাই রাত ১২টা থেকে তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হবে।”গত বৃহস্পতিবার শুরু হওয়া সংঘাতে সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনী বিমান, ট্যাংক ও পদাতিক হামলায় জড়িয়ে পড়ে।


থাইল্যান্ড জানিয়েছে, চার দিনের সংঘর্ষে তাদের ৮ সেনা ও ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, কম্বোডিয়া জানিয়েছে, তারা হারিয়েছে ৫ সেনা ও ৮ বেসামরিক মানুষ।


এই সংঘাতের ফলে থাইল্যান্ডের সীমান্ত অঞ্চল থেকে ১ লাখ ৩৮ হাজার এবং কম্বোডিয়ার দিক থেকে ৮০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।


ads
ads
ads

Our Facebook Page

↑